শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সাবেক সিইসি নুরুল হুদা আটক

স্টাফ রিপোর্টার / ৮৫৫ বার
আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫

394

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে রাজধানী উত্তরার স্থানীয় বাসিন্দারা।
রবিবার (২২ জুন) সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে পুলিশের নিকট সোপর্দ করেছে বলে নিশ্চিত করেন, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক নুরুল হুদাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাঁর গলায় জুতার মালা পরানো হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি হাফিজুর রহমান জানান, সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবি উত্তরের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’
এর আগে রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
এর আগে রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলার বিষয়ে জানাতে নির্বাচন কমিশনে একটি চিঠি দেয় বিএনপি। সেইসঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ