শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

নরসিংদীতে তাতীদলের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৩০৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

98

নরসিংদীতে তাতীদলের রায়পুরা উপজেলার সাধারণ সম্পাদক মো. শেখ আলমগীর হোসেন ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
নরসিংদী জেলা তাতীদলের আয়োজনে নরসিংদী প্রেসক্লাবের ৪র্থ তলায় জেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে ১৫ মে বৃহস্পতিবার বিকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তাতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, দফতর সম্পাদক ইসমাঈল হোসেন, প্রচার সম্পাদক বশির মোল্লা, সহ-প্রচার সম্পাদক লিটন মিয়া,
নরসিংদী শহর তাতীদলের আহবায়ক মানিক মিয়া, সদস্য মো. আলমগীর হোসেন, রায়পুরা উপজেলা তাতীদলের আহবায়ক হরমুজ মোল্লা, রায়পুরা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, রায়পুরা উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন স্বপন প্রমূখ।
এসময় সংবাদ সম্মেলনে জেলা তাতীদলের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ‘রায়পুরা প্রশাসন যদি তাদের দায়িত্ব যথাযথ পালন করতো তাহলে হয়তো রায়পুরায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটতোনা। এই ঘটনার মূল হলো ইয়াবা-মাদক ব্যাবসা। এদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। এই হামলার তীব্র প্রতিবাদ করছি এবং সেই সাথে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’
জেলা তাতীদলের সভাপতি মো. হুমায়ুন কবির কামাল তার বক্তব্যে হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ মাদক সেবী ও মাদক কারবারি মিলে সমাজটাকে নষ্ট করছে। ৫ আগস্টের পরে আমরা মনে করেছিলাম, দেশ নেশা মুক্ত হবে। কিন্তু আমরা কি দেখছি? দেশের রাজনীতিবিদরা কাজের অসঙ্গতি তুলে ধরে সমাজ সংস্কারে ভুমিকা রাখে। তারাই যদি হামলার শিকার হয় এটা মানা কষ্টকর। আমরা এই হামলার নিন্দা জানাই।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ