শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

রায়পুরায় চাঁদাবাজির অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি হামলার শিকার পরিবারের

প্রতিনিধির নাম / ৪০২ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

96

চেতনা রিপোর্ট: নরসিংদীর রায়পুরা উপজেলার গোবিন্দপুরে ঈদ-উল-ফিতরের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে চাঁদাবাজির শিকার হয়েছে একটি পরিবার। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় রায়পুরা থানা ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে মতিন। পরিবারসহ ঢাকায় বসবাস করেন তিনি। গত ১ এপ্রিল আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। এসময় গোবিন্দপুর মোড়ে পৌঁছালে একই এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে তোফাজ্জল ও মোবারকের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী তাদের পথরোধ করে। অভিযোগকারী মতিনের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসীরা পিস্তল ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। মতিন চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় মতিনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ঘটনার তদন্ত চলমান রয়েছে ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রায়পুরা থানা পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ