শিরোনাম :
নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা সংরক্ষিত নারী সংসদ সদস্য আলোচনার শীর্ষে নীশিতা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব নরসিংদীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার মনজুর এলাহী এমপিকে ফুলেল শুভেচছা জানালেন পুটিয়া ইউনিয়ন পরিষদ মৃতপ্রায় সিএনজি চালককে বাঁচিয়ে প্রশংসনীয় ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীতে বই মেলায় সম্মাননা পেলেন কবি জাকির মুরাদ সেবা প্রদানকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন খায়রুল কবির খোকন মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

নরসিংদীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার নাকি অবহেলিত মাধবদীর বাসিন্দারা

প্রতিনিধির নাম / ৪৫০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

85

চেতনা রিপোর্টঃ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ১নং ওয়ার্ডের, ছোট মাধবদী এলাকার বাসিন্দাদের। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে স্থবির হয়ে পড়ে এই এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা। দেশ ছেড়ে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর মাধবদী পৌরসভার সকল ধরনের উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত হয় এই এলাকাটি বলে জানিয়েছেন স্থানীয়রা।

শিল্প সমৃদ্ধ মাধবদী পৌর এলাকার ১নং ওয়ার্ডের প্রধান এই রাস্তাটির অবস্থা দেখে মনে হয় কোনো অজপাড়া গাঁয়ে আছে তারা। সামান্য বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত পানি জমে রাস্তায় সৃস্টি হয় জলাবদ্ধতা। এছাড়া বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে পড়ে প্রায়ই উল্টে যাচ্ছে যানবাহন। এমনই চিত্র যেনো নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

এলাকার ভুক্তভোগীরা জানান, বিগত এক দশকেরও বেশি সময় ধরে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে এলাকার উন্নয়নমূলক কাজগুলো। খানাখন্দে বেহাল দশা রাস্তাঘাটের। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা দুর্বিষহ করে তুলেছে, এখানকার মানুষের দৈনন্দিন জীবনকে। রাজনৈতিক বৈরীতায় এই অঞ্চলের উন্নয়নে নজর দিচ্ছেন না জনপ্রতিনিধিরা। ফলে, স্থানীয় পৌরসভার সকল সেবা ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার মানুষ। বছরের পর বছর ধরে মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত তারা। জীবনের এমন অসহনীয় কষ্ট থেকে মুক্তির দাবী জানান ছোট মাধবদী এলাকার বাসিন্দারা। রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে জনপ্রতিনিধির দায়িত্ব থাকা সত্বেও তা করেননি আওয়ামীলীগ নেতা ও মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। স্থানীয় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ের অভাব, ব্যক্তিগত স্বার্থ জড়িত সংঘাতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ছোট মাধবদীর এই পরিস্থিতি সমাধানে দ্রুত স্থানীয় প্রশাসনসহো সংশ্লিস্টদের দৃষ্টি আকর্ষণ ও বিষয়টির গুরুত্ব উপলব্ধি করার আহবান ভুক্তভোগীদের। এদিকে স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ, দ্রুত এই সমস্যার সমাধান চায় তারা। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ