শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৩১২ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

172

  নরসিংদীর রায়পুরায় শ্রীনগরে গাউছে হক দরবার ভাঙ্গাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা মামলা দিয়ে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের বিরুদ্ধে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য ৩ দিনের আল্টিমেটাম ও পরবর্তী কর্মসূচি দেয় উলামা পরিষদ।
রবিবার দুপুরে রায়পুরা প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত উলামা পরিষদ রায়পুরা উপজেলা শাখা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দরবারটিকে গাঁজা ও অনৈতিক কার্যকলাপের আসর হিসেবে আখ্যায়িত করে মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ মার্চ রাতে গাউছে হক দরবার শরীফটি দুর্বৃত্তরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। সেখানে পতিত আওয়ামীলীগের দোসররা অনৈতিক কাজ করতো। দরবারটির উপরে নৌকার প্রতীক লাগানো ছিলো। ওই দরবার শরীফ ভাঙ্গাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের হয়রানি করা হচ্ছে।
পরে মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষনা করেন মুফতি সাজেদুল্লাহ সায়েম। সেখানে বলা হয় আগামী ৩ দিনের মধ্যে মিথ্যা মামলাটি তুলে নিতে হবে। না হলে এরপরদিন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাধ্যম করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপি প্রদানের পর সন্তুষজনক উত্তর না হলে মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করা হবে। সবশেষ শুক্রবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে একটি শালিস করা হবে বলে জানানো হয়। 
মানববন্ধনে অংশ নেন, এইচ এম নূরে আলম সিদ্দিকী, সাজেদুল্লাহ সায়েম, হাফেজ কারী মুজিবুর রহমান, মুফতি শাহ জালাল কাসেমী, মাওলানা আবুল হাসান, জবাব ফরিদ উদ্দিন, মাওলানা করির হোসেন, মাওলানা জামাল, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা হেদায়েত উলাহ, মাওলানা আলা উদ্দিন, মাওলানা ইব্রাহিম, জনাব শাহাবুদ্দিন, জনাব হাসেন, মাওলানা নুরুল্লাহ রশিদী, মাওলানা বরকত উল্লাহ রশিদী, মুফতি আল আমিন, মাওলানা যোবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মুফতি রফিকুল ইসলাম ও মাওলানা শরিফ প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ