শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নরসিংদীতে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার / ৩৮৩ বার
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

201

নরসিংদীর হাজিপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মেহেদী সরকারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেহেদী সরকার ও তার পরিবারের লোকজনসহ দলীয় নেতাকর্মীরা। সোমবার বিকেলে হাজীপুর স্কুল মোড়ে মেহেদী সরকারের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মেহেদী সরকার জানান, গত ৩ এপ্রিল হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, আমার সঙ্গে থাকা ঐ প্রেমিককে মারধোর করতে ছুটে আসেন, জামাল উদ্দিনের ছোট ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ও পলাতক পিন্টু চেয়ারম্যানের ডান হাত সাদ্দাম ওরফে গালকাটা সাদ্দাম।
এসময় আমি বাধা প্রদান করলে, আমার সাথেও হাতাহাতি শুরু হয়।
আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায়, আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ডালিম মিয়া,ওসমান সরকার, ইউনিয়ন শ্রমিক দল নেতা জনি মিয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা টিপু সুলতান, হাজীপুর কাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মারুফ সরকার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ