শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

নরসিংদীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৩৮৭ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

167

নরসিংদীর রায়পুরায় পঞ্চাশোর্ধ তিন সন্তানের জননীকে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে, বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করার অভিযোগও রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। রবিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই এলাকার রতন মিয়ার মাদকাসক্ত ছেলে রাকিব মিয়া (৩২) অজিত চন্দ্র দেবনাথের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে নেয়। রাকিব ও তার সহযোগীরা মহিলার কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। চলে যাবার সময় হুমকি দিয়ে বলে, ‘যদি এ কথা কাউকে জানায় তবে স্বামী-স্ত্রীকে এক সঙ্গে জবাই করে হত্যা করা হবে’।
অভিযুক্ত রাকিব মিয়া একজন মাদককারবারি। তিনি একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সোমবার বিকেলে (১৭ মার্চ) ভুক্তভোগী নারী এ বিষয়ে অভিযোগ করতে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এসে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কলিমুল্লাহর সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ওসিকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ওসি (তদন্ত) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ