শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নরসিংদীতে পৃথক ঘটনায় গর্ভবতী মহিলাকে দলবদ্ধ ধর্ষণ ও শিশুকে ধর্ষণের চেষ্টা

স্টাফ রিপোর্টার / ৩২৬ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

137

নরসিংদীতে পৃথক দুই ঘটনায় ২৩ বছর বয়সী গর্ভবতী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এবং ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনা দুইটি ঘটে সদর উপজেলার মাধবদী থানাধীন পাঁচদোনা ও অপরটি একই উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায়।
দুইটি ঘটনায় মাধবদী ও নরসিংদী মডেল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্রে জানা যায়, মাধবদী থানাধীন পাঁচদোনা এলাকায় গত ১৯ ফেব্রুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ওই নারীকে পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগ পাওয়ার পরপরই মাধবদী থানা পুলিশ শনিবার (৮ মার্চ) পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করেন। আটককৃত ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর গ্রামের বাসিন্দা।
অপর আরেক ঘটনায়, শহরতলীর চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর তারতীকুল কোরআন মাদ্রাসার এক দারায়োন কর্তৃক ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ওই মাদ্রাসার দারোয়ানকে গণধোলাই দিয়েছে স্থানীয় এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই গণধোলাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওইব্যক্তিকে উদ্ধার করে নরসিংদী মডেল থানায় নিয়ে আসেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনানুগ প্রক্রিয়া চলমান। অপরদিকে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, গাবতলী এলাকায় তারতীকুল কোরআন মাদ্রাসার দারোয়ান ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এই অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ