শিরোনাম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

মাধবদী মেয়র মানিকের রাম রাজত্ব থানায় লিখিত অভিযোগ

মাইনউদ্দিন সরকার / ১২১২ বার
আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩

200

নিজে পৌরসভার মেয়র, মেয়ের জামাই আজহার অমিত প্রান্ত মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাগীনা আরিফ হোসেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অপরদিকে ছোট ভাই নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশির এমপি হওয়ার স্বপ্নে বিভোর। নতুন করে যোগ হয়েছে সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্যপদ। পরিবার সংশ্লিষ্ট এতগুলো পদ-পদবী ও ক্ষমতা নিয়ে মাধবদীতে রাম রাজত্ব কায়েম করতে বেপরোয়া হয়ে উঠেছেন মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক। ক্ষমতার দাপটে মেয়র মানিক নিজেকে কিং মনে করেন, তাই ধরাকে সরা জ্ঞান করতে কাউকে পরোয়া করেন না। তার হুমকি ধমকিতে ভয়ে তটস্থ সাধারণ মানুষ। সেই প্রভাবে নিজের মেয়ের জামাই আজহার অমিত প্রান্তকে চাঁদাবাজী মামলা থেকে বাচাতে, মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন বাদীর পরিবারকে। মামলা তুলে নিতে হুমকির বিরুদ্ধে মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাদীর ছেলে রাসেল মাহমুদ। লিখিত অভিযোগে জানাযায়, গত ৩০ জুলাই রবিবার মাধবদীর দেওয়ান হাসপাতালে রাসেল মাহমুদকে পেয়ে, মেয়র মানিক তার সন্ত্রাসী বাহীনিসহ তার মেয়ের জামাই প্রান্ত’র বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজী মামলা তুলে না নিলে,মামলার বাদী ও বাদীর পরিবারের সদস্যদের জীবননাশসহ যে কোন ধরনের ক্ষতিসাধন করবে বলে হুমকি প্রদান করেন। তাই পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান তিনি।
উল্লেখ্য যে, গত ২০ জুন মেয়র মানিকের মেয়ের জামাই মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তসহ ১২ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজী মামলা করেন, রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান। সেই মামলায় প্রান্ত আদালত থেকে জামিন নিয়ে,শশুড়ের দারস্থ হয়েছেন।



Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ