শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

নরসিংদীতে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের অভিযোগে নারীসহ জামায়াতে ইসলামীর ৪ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার : / ৯৬৬ বার
আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

180

রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের অভিযোগে নারীসহ জামায়াতে ইসলামীর ৪ নেতাকর্মীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
২৮ জুলাই দিবাগত রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে জামায়াত নেতা মাহফুজুর রহমান এর গাবতলীস্থ বসতঘর গ্রীন হাউস এর দ্বিতীয় তলায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করার সময় জামায়াতে ইসলামীর চারজন নেতাকর্মীকে ২১ টি বিভিন্ন ধরনের জামায়াত ইসলামীর বই এবং জামায়াতে ইসলামীর সদস্যদের নিকট হতে ৩১টি চাঁদা আদায়ের রশিদবই সহ গ্রেফতার করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর রোকন মাহফুজুর রহমান (৪৮), মোহাম্মদ আনিসুর রহমান (৫২), নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর কর্মী মাসুদা আক্তার (৩৮) ও রবিউল ইসলাম (৩০)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরাসহ আরো ১৫-২০ জন নেতাকর্মী রাষ্ট্রকে অস্থিতিশীল করা, জনমনে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে বর্তমান সরকার বিরোধী কার্যকলাপ সহ ধ্বংসাত্মক কর্মকান্ড করার জন্য একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকা-ের গোপন পরিকল্পনা কালে, নরসিংদী মডেল থানা পুলিশ তাদেরকে বিভিন্ন বই এবং জামায়াতে ইসলামীর কর্মকান্ড পরিচালনা করার জন্য আর্থিক লেনদেন এবং চাঁদা আদায়ের রশিদ বইসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহফুজুর রহমান একজন ব্যাংকার, মোহাম্মদ আনিসুর রহমান এবং রবিউল ইসলাম মাদ্রাসায় শিক্ষকতা করেন। অপর গ্রেফতারকৃত নারী মাসুদা আক্তার গ্রেফতারকৃত মাহফুজুর রহমানের স্ত্রী। তারা দীর্ঘ দিন গাবতলী এলাকায় বসবাস করে গোপনে জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচলানা করে আসছে।
গ্রেপ্তারকৃত ০৪ জনসহ ১৩ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৩৫/৪০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নরসিংদী মডেল থানার মামলা নং-৫৩, তাং-২৯/০৭/২০২৩ ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ