শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার / ৬৬২ বার
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

401

নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শিবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে ধানুয়া কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। সঞ্চালনায় ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক উদ্দীন ভূঞা, নরসিংদী জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূইয়া প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ