শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে নরসিংদীতে জামায়াতের ৬ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার / ৯৬৮ বার
আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

145

নরসিংদীতে রাষ্ট্র বিরোধী কর্মকান্ড ও নাশকতার চেষ্টার সময় জামায়াতে ইসলাম এর ৬ জন নেতাকর্মীকে ১৫টি তাজা ককটেল সহ গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ জয়নাল আবেদীন (৬২), মোঃ আব্দুল মান্নান (৬৩), কাজী নুর মোহাম্মদ (৪৪), মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, মোঃ ফেরদৌস আহমেদ (৪২), ও মোঃ নাজির উদ্দিন ভূঁইয়া (৪৮)। 
এরা সকলেই নরসিংদী সদর উপজেলার জামায়াতে ইসলামীর চিনিশপুর ইউনিয়ন শাখার সদস্য বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন। 
রবিবার (৩০জুলাই) বিকাল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে  শিবপুর উপজেলার পুটিয়া বাজারে কিছু লোক রাষ্ট্র বিরোধী কর্মকান্ড ও নাশতকার করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান পরিচালনা করে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়ার ককটেল দিয়ে দিয়ে তারা নাশকতা মূলক কর্মকান্ডের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃতদের ব্যক্তিদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের  প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ