শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে নরসিংদীতে সারজিস আলমের লিফলেট বিতরণ 

স্টাফ রিপোর্টার / ৪৫৫ বার
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

234

৭ দফা দাবী সম্বলিত জুলাই ঘোষনাপত্র প্রকাশের দাবী এবং জনমত গঠনের লক্ষ্যে  নরসিংদীতে লিফলেট বিতরণ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। বুধবার (৮ জানুয়ারী) দুপুরে ঢাকা—সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে সারজিস আলম ও তার দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এসময় নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী—জনতা অংশ নেয় এই কর্মসূচীতে। 
ইটাখোলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রিয় স্বীকৃতি, তাদের সরকারী খরচে চিকিৎসা, আওয়ামী খুনী ও দোষরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবী নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেধে দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন তিনি। পরে তিনি নরসিংদীর সদরের জেলখানা মোড়, ডিসি রোডসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সারোয়ার তুষার, সামিয়া মাসুদ মম, শ্যামলী সুলতানা জেদনী ও দেলোয়ার আকন্দ সৌরভ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ