বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি মান্নান ও সম্পাদক নুরুন্নবী।

স্টাফ রিপোর্টার / ১০১১ বার
আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

434

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। পরে ভোট গননা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এড. আব্দুল মান্নান ভূইয়া এবং নির্বাচনে ৩০২ ভোট পেয়ে এ.কে.এম নুরুল ইসমাইল (নূরুন্নবী) সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে শেখ শাখাওয়াত হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ সম্পাদক পদে মোহামমদ মাজেদুল হক রুবেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জহিরুল হক (জুয়েল) নির্বাচনে লাইব্রেরি সম্পাদক পদে মোঃ আরিফ মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তুষার মিত্র (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভোটে নির্বাচিত কার্য্যনির্বাহী সদস্য পদে মোসাম্মদ পারভিন রেহানা, সাদিয়া আফরিন, রকিব হাসান ও মোহাম্মদ আহসান উল্লাহ নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল হান্নান ভূইয়া, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট শাজাহান মিয়া ,এড: আল আমিন হোসেন বিপ্লব এড :জহিরুল হক সজল প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ