শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সাদেক হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামীদের দ্রুত বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ১১৮৯ বার
আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

173

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও ছাত্র নেতা আশরাফুল হত্যার প্রধান আসামি বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত সাদেকুর রহমান সাদেক এর পরিবারবর্গ। বুধবার (২৬ জুলাই) বিকেলে নরসিংদী সদর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, নিহত সাদেকের বড় ভাই ও হত্যা মামলার বাদী আলতাফ হোসেন।
তিনি আরো জানান, মামলার প্রধান আসামীসহ অন্যান্য আসামীরা জামিনে মুক্ত হয়ে, নিহতের পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি প্রদানের পাশাপাশি বড় ধরনের ক্ষতিসাধন করার পরিকল্পনা করে আসছেন। তাই নিহতের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতায় আছে। তাই আসামীদের জামিন বাতিল করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।
উল্লেখ্য গত ২৫ মে বিকেলে নরসিংদী শহরের চিনিশপুরের জেলখানা মোড়ে জেলা ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ র্্যালীতে গুলি চালিয়ে হামলা করেন প্রতিপক্ষরা। এসময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে সাদেক ও পরদিন সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আশরাফুল মারা যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ