শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

নরসিংদীতে অত্যাধুনিক অস্ত্রসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৪০১ বার
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

159

জেলায় এবার অত্যাধুনিক অস্ত্র (চাইনিজ রাইফেল) সহ দুই যুবককে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। 
রবিবার (৩ নভেম্বর) রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন। 
আটককৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) ও রাজধানী ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে আশিক মিয়া (২০)। 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান,জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নরসিংদী জেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার সহ অপরাধীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশ নিয়মত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নরসিংদী মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। গত শনিবার বিকেল সাড়ে ৪টায় উপপরিদর্শক আজিজুল ইসলাম নাইমের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বীরপুর এলাকায় জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাব্বির ও আশিককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে একপর্যায়ে আশিক স্বীকার করেন যে তাদের দখলে একটি চায়নিজ রাইফেল রয়েছে। পরে তার কথামত জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি চায়নিজ রাইফেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সাব্বির ও আশিক ভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে জাকির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবার সহ বসবাস করে আসছে। তাদের বিরুদ্ধে পূর্বে থানায় কোনো মামলা না থাকলেও তারা উঠতি বয়সের সন্ত্রাসী। আটককৃতদের বিরুদ্ধে পরস্পর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের দখলে রাখার অপরাধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়ছে বলেও তিনি জানান। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ