শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪৩৭ বার
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

222

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব শিবপুরের ধানের শীষের প্রতিনিধি জননেতা মনজুর এলাহী ডেঙ্গু জ্ব‌রে আক্রান্ত হওয়ায় উনার দ্রুত সুস্থ‌্যতা কামনায় দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর পুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পুটিয়া বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহ‌ফি‌লে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌স্থিত ছি‌লেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক ও শিবপুর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সিনিয়র সহ-সভাপ‌তি খন্দকার ম‌তিউর রহমান মাতেন মাষ্টার, জেলা বিএনপির সদস্য মাজহারুল হক টিটু, সদস্য আকতার খাবির চৌধুরী, পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার ও জাকির হোসেন মোল্লা, পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ডাঃ বাচ্চু মোল্লা, সদস্য তোফায়েল আহমেদ, সদস্য আসাদুল্লাহ ফকির, সদস্য শাহীন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন মামুন প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ