শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পলাশ উপজেলা ববিএনপির সভাপতি এফরান আলীমৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডক্টর মঈন খানের শোকবার্তা

স্টাফ রিপোর্টার / ৪১১ বার
আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

79

বীর মুক্তিযোদ্ধা, নরসিংদী জেলাধীন পলাশ উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি মোঃ এরফান আলী সোমবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘোড়াশালস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মোঃ এরফান আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মোঃ এরফান আলী’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবনের শুরু থেকেই পলাশ উপজেলা বিএনপি-কে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারকে উৎখাতে তিনি যে সাহসী ও বীরোচিত ভূমিকা পালন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী হিসেবে দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে তার অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তিনি ছিলেন সৎ ও সজ্জন মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মোঃ এরফান আলী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান পৃথক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা, নরসিংদী জেলাধীন পলাশ উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি মোঃ এরফান আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুম এরফান আলীকে পলাশ উপজেলা বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক হিসেবে উল্লেখ করে বলেন, “তার নেতৃত্বে পলাশ উপজেলা বিএনপি সুসংগঠিত ও গতিশীল হয়েছিল। তার মৃত্যুতে পলাশ উপজেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানের জন্য জাতির নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমি এরফান আলী’র মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছি। মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্তবাসী করেন কায়মনোবাক্যে এই দোয়া করি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকবিহব্বল পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ২২ অক্টোবর
বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক এডভোকেট তাইজুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক বার্তা জানানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ