শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নরসিংদীতে তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জনসভা

স্টাফ রিপোর্টার / ৪৬৭ বার
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

229

নরসিংদীর বেলাবতে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে বিরাজনীতি কায়েম করেছিল যারা, তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।আগষ্ঠে যারা গনহত্যা করেছে,যারা মা বোনদের সম্ভ্রম নষ্ঠ করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে।শনিবার (১৯অক্টোবর) শনিবার বিকালে উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব বাজারে  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী  কমিটির সেচ্ছাসেবক বিষয়ক  সহসম্পাদক,সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এসব কথা বলেন।তিনি আরও বলেন,আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে মেরুদন্ডহীন শিক্ষা ব্যবস্থা কায়েম করেছে।
বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন হতে ব্যানার হাতে স্লোগান দিয়ে নেতা কর্মিরা যোগ দেন সমাবেশে।
আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন,নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত,উপজেলা বিএনপির কারা নির্যাতিত নেতা মোঃ সালাহউদ্দিন আহমেদ,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,আমলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির ভূইয়াসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। পতিত সরকার এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা ও লুটপাটের শ্বিকার হয়েছে।একনায়কতন্ত্র কায়েম করে দেশটা ধ্বংস করে নেতাকর্মীদের রেখে দেশ থেকে পালিয়ে গেছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেই হাসিনা সরকারের গুণ্ডাবাহিনী দিয়ে গুম-খুন ও ষড়যন্ত্রমূলক মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে।আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের অধিকার হরন করেছিল। ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ