শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার / ৬০৬ বার
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

153

নরসিংদীতে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত স্কেল, টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ পরিচালক বায়েজিদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সস্পাদক আলতাফ হোসেন নাজিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রায়হানা সরকার। এসময় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভুইয়া, মনজিল এ মিল্লাত, আসাদুজ্জামান রিপন, বেলায়েত হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ