শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নরসিংদীতে ডাকাতির প্রস্ততিকালে একটি প্রাইভেট কার  ও দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাত গ্রেফতার

মাইনউদ্দিন সরকার / ৭১২ বার
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

120

নরসিংদী  জেলা গোয়েন্দা শাখার একটি দল নরসিংদী মডেল থানাধীন ভেলানগরে অভিযান চালিয়ে সততা হাসপাতালের সামনে ঢাকা সিলেট মহা-সড়কের পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতি কালে মো: আব্দুল আউয়াল, মো: আবিদ হাসান, মো: ইমরান, শাকিল আহমেদ ও আফজাল আহমেদ জনি নামে  ৫ আন্ত: জেলা ডাকাতকে গ্রেফতার করেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহার করার জন্য  তিনটি চা-পাতি, দুইটি ছুরি ও একটি প্রাইভেটকার উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ