শিরোনাম :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

নরসিংদীতে পুলিশের বিভাগীয় পদোন্নতি প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

মাইনউদ্দিন সরকার / ৭৭৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

194

নরসিংদী জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন হয়েছে।


আজ মঙ্গলবার (১৮ জুলাই) নরসিংদী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর কনস্টবল হতে নায়েক, নায়েক হতে এএসআই(সঃ), কনস্টবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন হয়।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি ও নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুল্যায়ন
বোর্ডের সদস্য নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আল আমিন হোসাইন
এবং নরসিংদী পুলিশ লাইন আরআই মোঃ লোকমান হোসেন মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৫ দিন মেয়াদী ক্যাম্প প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ গত ০৩ জুলাই থেকে ১৭ জুলাই ২০২৩ পর্যন্ত অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ