শিরোনাম :
নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জরুরি বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার / ৬১৫ বার
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

172

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের লক্ষ্যে গড়ে ওঠা আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো একটি স্বার্থান্বেষী মহল দেশের মূল ধারার গণমাধ্যমগুলোসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বলা হচ্ছে এসব গণমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে নাই বা সহযোগিতা করে নাই, তাই তাদের সহযোগিতা না করতে। সহযোগিতা করলে অপমান-অপদস্থ, চাকরিচ্যুত করা হবে।
আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানিয়েছে, এ ধরনের অপপ্রচারমূলক চিঠি বা তালিকা ভুয়া। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুরোধ করা হয়েছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যাবহার করে গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারের একটি প্রেস রিলিজ ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এরপর আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ওই ভুয়া প্রেস রিলিজ শেয়ার করে বলেন, ‘এই প্রেস রিলিজ ভুয়া। এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ