শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিবপুর উপজেলা শিক্ষা অফিসারকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার / ৪৫৫ বার
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

204
 নরসিংদীর শিবপুর উপজেলা শিক্ষা অফিসার মোছা: তাজমুন্নাহারকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, বিনা অনুমতিতে গত ১১/৮/২০২৪ তারিখ অফিসে অনুপস্থিত থাকায় অফিসের প্রসাশনিক কার্যাদী সম্পন্ন করতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে না, তার সন্তোষজনক জবাব আগামী ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে দিতে বলা হয়েছে।
এছাড়াও শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়মতান্ত্রিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।  তিনি বিভিন্ন স্কুলের নানা কাজের জন্য বরাদ্দকৃত টাকা ঘুষ না দিলে ছাড়দেন না। শতভাগ কাজ করলেও ওনাকে ঘুষ দিতে হয়। ফলে বর্তমানে ক্ষুদ্র মেরামতের কাজ শেষে ব্যংকে টাকা ছাড়া হলেও তিনি আটকে রেখেছেন। তিনি ব্যাংক ম্যানেজারকে বলে দিয়েছেন তার প্রত্যয়ন ছাড়া কোন শিক্ষককে যেন টাকা না দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে ওনার চাহিদামত যারা টাকা দেয় তাদেরকে প্রত্যয়ন দেন। ফলে এনিয়ে শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 উল্লেখ্য, ইতিপূর্বে তিনি ধামরাই উপজেলায় দায়িত্ব পালনকালে এই শিক্ষা অফিসারের বিরুদ্ধে ৬/৯/২০২১ তারিখে বিভাগীয় মামলার শুনানীতে উপস্থিত থাকার নোটিশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের তদন্ত ও শৃংখলা শাখার তৎকালীন  উপ-সচিব ফারহানা হক।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ