শিরোনাম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

জেলা পুলিশের অভিযান মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্তসহ আটক ৪১

মাইনউদ্দিন সরকার / ৮১৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

176

নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় সোমবার (১৭ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন অপরাধে ৪১ জন গ্রেফতার এবং ৪৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) জানান, রবিবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলা পুলিশ নরসিংদীর বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট-৪১ জন গ্রেফতার এবং ৪৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ জিআর পরোয়ানা মূলে ০৩ জন, সিআর পরোয়ানা মূলে ০২ জন ও নিয়মিত মামলায় ০৩ জন গ্রেফতারসহ ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাধবদী থানা পুলিশ জিআর পরোয়ানা মূলে ০১ জন, সিআর পরোয়ানা মূলে ০৪ জন ও ১৫১ ধারায় ০১ জনকে গ্রেফতার করেন। পলাশ থানা পুলিশ জিআর পরোয়ানা মূলে ০৩ জন, সিআর পরোয়ানা মূলে ০২ জন গ্রেফতার করেন। অপরদিকে শিবপুর থানা পুলিশ কতর্ৃৃক জিআর পরোয়ানা মূলে ০১ জন, সিআর পরোয়ানা মূলে ০১ জন, ১৫১ ধারায় ০১ জন ও নিয়মিত মামলায় ০৩ জন গ্রেফতারসহ ০২ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মনোহরদী থানা পুলিশ সিআর পরোয়ানা মূলে ০১ জন ও পূর্র্বের মামলায় ০১ জন গ্রেফতার হয়।
বেলাব থানা পুলিশ সিআর পরোয়ানা মূলে ০৩ জন ও সিআর সাজা পরোয়ানা মূলে ০১ জন গ্রেফতার করেন। এবং রায়পুরা থানা পুলিশ কর্তৃক জি-আর পরোয়ানা মূলে ০৩ জন, জি-আর সাজা পরোয়ানা মূলে ০১ জন ও নিয়মিত মামলায় ০৪ জন গ্রেফতারসহ ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
ডিবিঃ নিয়মিত মামলায় ০৭ জন গ্রেফতারসহ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মন্তব্যঃ গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা (তামিল,রিকল ও অন্যান্য ভাবে) মোট ৪০ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ