শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিবপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার / ৪৩৬ বার
আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

156
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতের নাম  মুজাহিদ (২০) সে দুলালপুর (বিলপাড়) গ্রামের মোঙ্গল মিয়ার ছেলে।ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে।
নিহতের বাবা মোঙ্গল মিয়া জানান, গত এক সপ্তাহ আগের মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে মুজাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে পারুলিয়া ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বাড়ি আসার পথে ঘটনাস্থলে তারা সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আমার ছেলের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নিহতের বাবা মোঙ্গল মিয়া।
শিবপুর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হইয়াছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ