শিরোনাম :
অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে…..
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সামাজিক মাধ্যমে আনিসুল ও সালমান এফ রহমানের দড়ি বাঁধা ছবি ভাইরাল

স্টাফ রিপোর্টার / ৪৮৮ বার
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

166

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের পর দড়ি বাঁধা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়ার পর পরই এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। তাদের এমন বেহাল অবস্থা দেখে কিছুটা অবাক হচ্ছেন নেটিজেনরা। আবার এ ছবি নিজস্ব টাইমলাইনে শেয়ার দিয়ে পোস্ট করছেন। একজন ফেসবুকে স্ট্যাট্যাসে লিখেছেন, তাদের বেহাল অবস্থা দেখে ধনী হওয়ার ও ক্ষমতার লোভের স্বাদ মিটে গেছে। এ দিকে মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ