শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

নরসিংদীতে জেলা জামায়াতের শোকরানা মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৩৫ বার
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

118

দীর্ঘ প্রায় দশ বছর পর নরসিংদী জেলা সদরের প্রধান সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিশাল সভা ও শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় শহরের শিক্ষা চত্ত্বরে নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আমজাদ হোসেন, নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামসুল ইসলাম তালুকদার, সদর থানার আমীর মাহফুজ ভূইয়া, মাধবদী থানার সেক্রেটারী মাওলানা আব্দুল আজিজ, জেলা ছাত্র শিবিরের সভাপতি তাওহিদুল ইসলাম, সেক্রেটারী রাকিবুল ইসলাম, নরসিংদী শহর সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী ইয়াছিন আরাফাত প্রমুখ। অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন।
সভায় এ বিজয়ে ও স্বৈরশাসন পতনে আল্লাহ’র নিকট শোকরিয়া আদায় করা হয়। এছাড়া ও বিজয়ের আনন্দকে ধরে রাখতে কারোর উপর কোনো প্রতিশোধ না নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয় এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষা চত্বর থেকে একটি শান্তিপূর্ণ শোকরানা মিছিল নিয়ে তাহমিদ চত্বর (জেলখানা মোড়) যাওয়ার পথে নরসিংদী সদর উপজেলা মোড় কোর্ট এলাাকয় মিছিলটি আটকে দেয় সেনাবাহিনী। পরে এখানেই মিছিলের সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ