শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

রাতে গ্রেফতার হয়ে সকালে আদালতে জামিন পেলেন আরিফ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : / ৭৪৭ বার
আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

132

চাঁদাবাজির মামলায় মাধবদীর নুরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ হোসেনকে রাতে গ্রেফতার পুলিশ করার পর সকালে আদালতের মাধ্যমে জামিনে ছাড়া পায়। শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে  আদালতের মাধ‍্যেমে জামিনে মুক্ত হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের হক ট্রেক্সটাইলের মালিক আইনাল হাজী তার বাড়ির সীমানা দেয়াল নির্মান করছিল। সে সময়  নুরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন ৫/৬ জন লোক নিয়ে দেয়াল নির্মানে বাধা দেয়  এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় চেয়ারম্যানের লোকজন ক্ষিপ্ত হয়ে আইনাল হাজীর মালিকানাধীন হক ট্রেক্সটাইলের কাপড়ের গোডাউনে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায়  আইনাল হাজীর ভাগিনা মফিজুর রহমান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলার বিষয় আমলে নিয়ে মাধবদী থানাকে এফআইআর হিসেবে গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাচঁদোনা এলাকা থেকে ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে রবিবার বেলা ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট (১ম) আদালতের বিচারক ফারুফা আহম্মেদ’র আদালতে তাকে হাজির করা হয়।

চেয়ারম্যানের আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক উভয় পক্ষের আইনজীবিদের যুক্তি তর্ক শুনে  জামিন মঞ্জর করেন। ক্ষতিগ্রস্থ হক ট্রেক্সটাইল মালিক আইনাল হাজী বলেন, চেয়ারম্যান অন্যায় ভাবে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আমার কাজ বন্ধ করে দিয়েছিল। পরে তারা কাপড়ের গোডাউনে আগুন দেয়। এঘটনায় থানায় গেলে তারা মামলা নেয়নি।

পরে আদালতে মামলা করি। কাল রাতে তাকে গ্রেফতার হলে সকালে অবার জামিন ছাড়া পায় সে। তিনি দু:খ করে বলেন, এ  অবস্থায় সে আমাদের যেকোনো বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি। আমরা সরকারের কাছে সঠিক বিচার দাবী করছি। গ্রেফতার ও জামিন লাভের পর অভিযুক্ত চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, তিতাস গ্যাস অফিসের জি এম মাসুদ সাহেবের সাথে আইনাল হাজীদের সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ন জমিতে দেয়াল নির্মান করছিল আইনাল হাজী।

এ বিষয়ে তিতাস গ্যাস অফিসের জি এম ইউনিয়ন পরিষদে  লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে আমি দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে আদালতে মিথ্যে মামলা দিয়েছেন। বিষয়গুলো আদালতে উপস্থাপনের পর বিচারক আমার জামিন মঞ্জর করেছেন।

মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, চাঁদাবাজির একটি মামলায় চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ