শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

নরসিংদীতে ছাত্রদের উপর হামলা করল ছাত্রলীগ-যুবলীগ

স্টাফ রিপোর্টার / ৫৯২ বার
আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

246

নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর সশশ্র হামলা করেছে ছাত্রলীগ- যুবলীগ। পুলিশের সামনেই হামলা ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় জেলা পুলিশসহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীকে সেখানে উপস্থিত দেখা যায়।
পূর্ব ঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বিকেল ৩টার দিকে নরসিংদী সদর উপজেলা মোড়ে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানসহ সেখানে উপস্থিত হলে যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে মিছিলটি।
এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিপেটা ও মারধর শুরু করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ আন্দোলনকারী আহত হয়। এসময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।’ এধরনের ন্যাক্কারজনক হামলায় নিন্দার ঝড় উঠেছে সচেতন মহলে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ