শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

নরসিংদীতে বিএমএসএফ এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার / ১৪৫৮ বার
আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

170

বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের নেয় নরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটা হয়।
শনিবার (১৫জুলাই) সন্ধ্যায় শহরের উপজেলা মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা শাখার নিজস্ব কার্যালয়ে সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা শাখার প্রধান উপদেষ্টা সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ ১৫ জুলাই। এদিনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রতিষ্ঠিত হয়েছিলো। বহু চড়াই-উতরাই পার হয়ে হাঁটি-হাঁটি পা-পা করে আজ ১১ বছরে পদার্পণ করেছে বৃহত্তর এ সংগঠনটি। বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সাংবাদিক নির্যাতন বন্ধ ও ১৪দফা দাবি বাস্তবায়নে কাজ করে আসছে, তাই তিনি এদেশে সকল সাংবাদিকদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তাই আসুন আজ থেকে আমরা শপথ নেই সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক নির্যাতন বন্ধ করি এবং বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবির সাথে একমত পোষণ করি।
এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মাইনউদ্দিন সরকার, প্রচার সম্পাদক নাছিম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, বিজয় সাহা, মাধবদী থানার সভাপতি আব্দুল কুদ্দুস, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, শফিকুল ইসলাম, প্রনয় ভৌমিক, তানিম, তৌহিদুল ইসলাম প্রমুখ। পরে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ১১ পাউন্ডের বিশাল আকৃতির কেক কাটা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ