শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ৬০৯ বার
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

136

নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম ও সকল থানার অফিসার ইনচার্জদের মধ্যে স্বাক্ষরিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৪-২০২৫।
রবিবার (০৯ জুন.) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ২০৪১ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কর্মসূচীর অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ও নরসিংদীর সকল থানার অফিসার ইনচার্জ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করেছেন।


এসময় পুলিশ সুপার এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। এ চুক্তিতে ৭টি থানার কৌশলগত উদ্দেশ্যেসমূহ, এসকল কৌশলগত উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহিত কার্যক্রম এবং এসকল কার্যক্রমের ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রাসমূহ উল্লেখ রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ