শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি ও কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার / ৮৫১ বার
আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪

225

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার দিকে মেহেরপাড়ার ভগিরথপুর এলাকার শাহি ঈদগাহ’র সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১১টার দিকে ভগিরথপুর তার ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন। ভগিরথপুর শাহি ঈদগা সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করেন। এ সময় মাহাবুবের সহযোগী পাপ্পু গুলিবিদ্ধ হন।
আহত মাহাবুবকে সদরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানকে বাঁচাতে গিয়ে পাপ্পু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ