শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

নরসিংদী দুই উপজেলায় বেলাবতে রিটন মনোহরদীতে স্বপন বিজয়ী

স্টাফ রিপোর্টার / ১৩২৪ বার
আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪

601

নরসিংদী জেলার মনোহরদী ও বেলাবতে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে নরসিংদীর দুই উপজেলা মনোহরদী ও বেলাব উপজেলা পরিষদের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ।
প্রিজাইডিং অফিসার কর্তৃক কেন্দ্রে কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিদের ফলাফল ঘোষণার পর দুই উপজেলায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসাররা। পরে রাতে এ ফলাফল একিভূত করে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মুশফিকুর রহমান।


১০০ কেন্দ্রের ঘোষিত এ ফলাফলে মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ (স্বপন)। তিনি আনারস প্রতিকে পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলুল হক ঘোড়া প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: তৌহিদ সরকার। তিনি মাইক প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ১৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল কাদির মৃধা (বই) পেয়েছেন ১১ হাজার ৪৭৫ ভোট।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শাহনাজ পারভীন। তিনি হাঁস প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৩৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজা সুলতানা রুবী (প্রজাপতি) পেয়েছেন ১৫ হাজার ৮০৬ ভোট।
অপরদিকে ৬৩ কেন্দ্রে ঘোষিত ফলাফলে বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন। তিনি মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শরীফ উদ্দিন খান মোমেন কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: হুমায়ুন কবির। তিনি চশমা প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৮৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ইমদাদুল হক ফরিদ (মাইক) পেয়েছেন ১৬ হাজার ৯৮৫ ভোট।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাজমুন্নাহার আমিনা। তিনি হাঁস প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ৫৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসা. রহিমা বেগম (সেলাই মেশিন) পেয়েছেন ১৬ হাজার ৫৯৬ ভোট।
উল্লেখ্য, মনোহরদীতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীদের সবাই আওয়ামী লীগের নেতা। মনোহরদীতে কিছু কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে পাশাপাশি জাল ভোটের ছড়াছড়ি ছিল । এবং ব্যাপক পেশি শক্তি ব্যবহার করেন বিজয়ী প্রার্থী ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ