শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতার জন্য নয় গনতন্ত্রের জন্য রাজনীতি করে…. মঈন খান

মাইনউদ্দিন সরকার / ৮০৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

263

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি গনতন্ত্রের জন্য রাজনীতি করে, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য গনতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের মানুষ আজ একদিকে নিত্যপণ্য দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে দিশেহারা অপরদিকে আওয়ামী লীগের স্বৈরশাসনে নির্যাতিত। স্বৈরাচারী সরকারের পতন হবে, আমাদেরকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার’র সভাপতিত্বে পলাশ উপজেলার চর্ণগরদী জিআরসি ফুটবল মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশা শানু,সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সারোয়ার মৃধা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি
প্রফেসর সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক
দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ