শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে কিশোর গ্যাং দমনে প্রশংসিত ওসি ফরিদ উদ্দিন

মাইনউদ্দিন সরকার / ৬১৮ বার
আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

108

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপ এবং অপরাধ দমনে সাহসিকতা ও সফলতা দিয়ে মাত্র তিন মাসেই সাধারণ মানুষের মনজয় করেছেন নরসিংদীর শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন। তিনি শিবপুর থানায় যোগদানের পর থেকেই নিজ যোগ্যতা আর দক্ষতার মাধ্যমে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ও অপরাধ নিয়ন্ত্রণে থানার সকল সদস্যদের মতামত গ্রহনের জন্য সহকর্মীদের কাছেও তিনি প্রশংসিত।
তিনি এই থানায় যোগদানের পর থেকে থানা এলাকা থেকে টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম বন্ধ হয়েছে। পুলিশী সেবা গ্রহীতাদের এখন আর দূর্ভোগ পোহাতে হয় না। মাদক বিরোধী অভিযানেও সফল হয়েছেন ওসি ফরিদ উদ্দিন ।
ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উম্মুক্ত করার পাশাপাশি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করছেন তিনি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ কালে ওসি ফরিদ উদ্দিন বলেন, আমি গত ডিসেম্বরে শিবপুর থানায় যোগদান করার পর, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম স্যারের নির্দেশনা ও তত্বাবধানে আমি শিবপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ভাব বজায় রাখতে সবসময় সচেষ্ট। আমার থানা এলাকায় কেউ অপরাধ করে পার পায়না। অপরাধের সন্ধান পেলে আমি নিজেই অভিযানে নেমে পড়ি। আমি এখানে আসার পর কিশোর গ্যাং এর অপকর্ম ঠেকাতে কঠিন হস্তে পদক্ষেপ গ্রহন করেছি। শিবপুরে এখন কিশোর গ্যাংয়ের উৎপাত নেই। তাছাড়াও চাঞ্চল্যকর একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে ডাকাতদের গ্রেফতার করে ডাকাতির মালামাল উদ্ধার করেছি। ভোজ্য তেল ভর্তি একটি ট্রাক ছিনতাই হওয়ার পর, সেই ছিনতাইকারীদের আটক করে তেলসহ ট্রাকটি উদ্ধার করেছি।
আমি শিবপুরে যোগদানের পর যতগুলো অপরাধ সংঘঠিত হয়েছে, প্রত্যেকটি অপরাধের কারণ ও অপরাধীকে সনাক্ত করতে সক্ষম হয়েছি।
এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা – সিলেট মহাসড়ক ও ঢাকা – কিশোরগঞ্জ আঞ্চলিক মহসড়কের আমার থানাধীন এলাকায় যাত্রীদের যাত্রাপথ নিরাপদ করতে নিয়মিত টহল ও চেকপোষ্ট বসিয়েছি।
তিনি আরো বলেন, মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। ওসি হিসেবে যতদিন কর্মরত আছি, ততদিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করবো। যাতে করে মানুষ শান্তিতে ঘুমাতে ও স্বস্থিতে থাকতে পারে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ