শিরোনাম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

যশোরে ইজিবাইক চালক বুলবুলের হত্যার রহস্য উদঘাটন করলো ডিবি, গ্রেফতার-৭

মাইনউদ্দিন সরকার / ৭৮২ বার
আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

228

যশোরের ইজিবাইক চালক বুলবুল হত্যার রহস্য উদঘাটন করে ৭জনকে আটকসহ ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যশোর গোয়েন্দা পুলিশর ওসি রুপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
রুপণ কুমার সরকার জানান, গত সোমবার (১০ জুলাই) বিকালে যশোরের কোতয়ালী মডেল থানাধীন তেঘরিয়ার নতুনহাট পাবলিক কলেজের বিপরীত পাশে যশোর-বেনাপোল গামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে বর্গাচাষী জনৈক মকবুল হোসেন এর পাটক্ষেত থেকে অনুমান ৩৬ বছরে ১জন যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
মৃতদেহটি ইং ০৮ জুলাই নিখোঁজ হওয়া ইজিবাইক চালক বুলবুল হোসেন (৩৬), পিতা-মৃত শেখ আঃ রশিদ, সাং-কচুয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর হিসেবে সনাক্ত করেন নিহতের স্বজনরা এবং নিহতের ভাই ফরহাদ হোসেন জানায় তার ভাই বুলবুল হোসেন গত ইং ০৮/০৭/২০২৩ তারিখ বিকাল অনুমান ৬টার সময় রাজারহাট থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে যশোর শহরের উদ্দেশ্যে বাহির হয়ে ঐ দিন রাতে না ফিরলে, তার মোবাইল নাম্বারে ফোন করে বন্ধ পায়। খোজাখুজি অব্যাহত রাখে। একপর্যায়ে পাটক্ষেতে উদ্ধারকৃত মৃত দেহটি সনাক্ত করে নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন। কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৭ তাং-১১/০৭/২০২৩ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলাটি খুবই চাঞ্চল্যকর ও ক্ললেস হওয়ায় জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই শফি আহম্মেদ রিয়েল ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের সনাক্ত করেন। ১১ জুলাই বেলা ২টার সময় কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে, ভিকটিম বুলবুলকে ডেকে নেওয়ার মোবাইল নম্বর ও মোবাইলসহ ঘটনায় সরাসরি জড়িত ০৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেন। পরে তাদের স্বীকারোক্তি মতে শংকপুরে অভিযান পরিচালনা করে তাদের সহযোগী আরো ২ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধারসহ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন দুরমুজখালী থেকে আজ বুধবার (১২ জুলাই) ভোরে অভিযান পরিচালনা করে চক্রের আরো ২ সদস্যকে গ্রেফতার করেন এবং ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামীগণ পরস্পর যোগসাজসে চালক বুলবুল হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ভাড়া করে মনিহার থেকে উঠে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে এবং রাস্তায় জুসের সাথে চেতনা নাশক খাইয়ে অচেতন করে ঘটনাস্থলে নিয়ে গভীর রাতে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে লাশ পাটক্ষেতে ফেলে গুম করে এবং ইজিবাইকটি নিয়ে সহযোগী আসামীদের হেফাজতে রাখেন। পরে বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা যাওয়ার পথে ইজিবাইক হেফাজতে রাখা সহযোগী আসামীরা পথি মধ্যে ছিনতাই নাটক সাজিয়ে ইজিবাইকটি পুনরায় হত্যাকারী ছিনতাইকারীদের নিকট থেকে ছিনতাই করে নিয়ে সাতক্ষীরা শ্যামনগরে রাখেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ