শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে রোজার সাশ্রয়ী বাজার উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৬৫৬ বার
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

183

নরসিংদীতে পবিত্র রমজান মাস উপলক্ষে “রমজানে সাশ্রয়ী বাজার, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে “রোজার সাশ্রয়ী বাজার”। শনিবার (১৬ মার্চ) সকালে নরসিংদী শিক্ষা চত্ত্বর সংলগ্ন বঙ্গবন্ধু পৌর পার্কে এই বাজারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।


রমজান মাস জুড়ে সপ্তাহের প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে এই বাজার । বাজারে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, টাটকা শাকসবজি, এলপি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় ইত্যাদি বিক্রি করা হয়। গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৬ টাকা, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১৫০ টাকা, কাচাঁ মরিচ ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করা হয়।
উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, নরসিংদী একটি শিল্পসমৃদ্ধ জেলা। এ জেলায় প্রান্তিক জনগোষ্ঠী ছাড়াও নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যাতে পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে সেজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি নরসিংদী নিম্ন আয়ের মানুষসহ সর্বস্তরের মানুষকে এই রোজার সাশ্রয়ী বাজার থেকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কেনার সাদর আহ্বান জানান।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক নরসিংদী জেলা প্রশাসন ইফতার পার্টি বর্জন করে রোজার মাসে নরসিংদীর ৬টি উপজেলার নিম্ন আয়ের গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ছাইফুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নূরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ