শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে গাড়ীসহ ৭৯২ ক্যান বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ আটক ৩

স্টাফ রির্পোটার / ৭৯২ বার
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

115

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে একটি প্রোবক্স প্রাইভেটকারসহ ৭৯২ পিস বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্র্নিবাণ চৌধুরী সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে অর্নিবাণ চৌধুরী জানান, নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর দিক নির্দেশনায়,জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশারের নেতৃত্বে এসআই নঈমুল ইসলাম মোস্তাক অভিযান চালিয়ে সোমবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা থেকে একটি প্রোবক্স গাড়ী থেকে ৭৯২ ক্যান বিয়ারসহ তপন চন্দ্র শীল ও কবির নামে ২ জনকে আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশের অপর আরেকটি অভিযানে এসআই শেখ সেকান্দার আলী অভিযান চালিয়ে সদর উপজেলার বিলাসদী আল্লাহু চত্ত্বর এলাকা থেকে ২০৫ পিস ইয়াবাসহ গোলাপ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পলাশ ও নরসিংদী মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, জেলা গোয়েন্দা পুলিশে ওসি আবুল বাশার, এসআই নঈমুল ইসলাম মোস্তাক।
সংবাদ সম্মেলন শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ