শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

আবিদ হাসান রুবেলের উদ্যাগে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার / ৭৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

238

নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, যুবলীগ নেতা ও আদর্শ মানব কল্যান সংগঠনের প্রতিষ্ঠাতা আবিদ হাসান রুবেলের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড হরিপুর গ্রামে প্রায় তিনশত মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, ছোলা ডাল, তেল, মুসুরি ডাল, চিনি, খেশারি ডাল ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা কলেজের প্রফেসর আব্দুল মালেক, রায়পুরা ইউনিয়নের সাবেক মেম্বার জুলহাস মিয়া, সমাজসেবক বিল্লাল মিয়া প্রমুখ।
এসময় রুবেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে। তথাপি রায়পুরাতেও রায়পুরার গণমানুষের নেতা আমার অভিভাবক সাবেক সফল মন্ত্রী সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইয়ের হাত ধরে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে রায়পুরা। আমি এই নেতার একজন কর্মী হয়ে অতীতেও ওনার পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর এজন্যই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস্ চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনস্থির করেছি। আমি আমার অভিভাবক রাজু ভাইয়ের দিক নির্দেশনা নিয়েই জনগনের সেবা করতে চাই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ