শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

উত্তর প্রদেশে শেখ হাসিনা, শিগগিরই যেতে পারেন লন্ডন

স্টাফ রিপোর্টার / ৫৫৪ বার
আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

251

শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লির পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশে অবতরণ করেছে। রাজ্যের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা শিগগিরই ভারত থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বলে ধারণা করা হচ্ছে।

  • এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন রেহানাও আছেন বলে জানা গেছে।

এদিকে ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।

গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ