শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

রায়পুরা চর আড়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী মাসুদা জামান

স্টাফ রিপোর্টার / ৬৫০ বার
আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪

224

দিনব্যাপী শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চর আড়ালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর সহধর্মিণী মোছাঃ মাসুদা জামান সরকার চশমা প্রতিকে নির্বাচনে অংশ নিয়ে মোট ৪৩৯৮ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়াও এ পদে চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে ২৬২৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এবং চেয়ারম্যান পদে চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুজ্জামান সরকার আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৮৪২টি।
সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজহারুল ইসলাম৷
বেসরকারী প্রাথমিক ফলাফলে জানা গেছে, মোট বৈধ ভোটের সংখ্যা ৯০০৩ এর বিপরীতে বাতিল ভোটের সংখ্যা ১৬৩ সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯১৬৬ টি।
এ দিকে নির্বাচনকে ঘীরে দিনব্যাপী মাঠে তৎপর ছিলো প্রশাসন৷ ৭জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে গেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ