শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হালখাতা অনুষ্ঠিত 

মাইনউদ্দিন সরকার / ৮১৮ বার
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

85
নরসিংদীতে ব্যবসায়ীদের সাথে শুভ হালখাতা সেরা বিক্রেতাদের পুরষ্কার বিতরণ  করেছে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আনোয়ার গ্রুপের ডিলার মেসার্স রহমান ষ্টীল হাউজের সৌজন্যে এই হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

রহমান ষ্টীল হাউজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ’র সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিএমডি ফোরকান মোহাম্মদ এন হোসেন, সিইও বিএমডি গাজী মাহফুজুর রহমান,হেড অব ন্যাশনাল বিজনেস নাসিফ কবির খান সিদ্দিক, সিনিয়র জেনারেল ম্যানেজার কামরুল হায়দার খান।
প্রধান অতিথির বক্তব্যে মানোয়ার হোসেন বলেন, আনোয়ার গ্রুপ তাদের তৈরি পণ্যের গুনগত মান ঠিক রেখে এবং নিয়োজিত ডিলারদেরকে শুধু ব্যবসায়ী হিসাবে নয় আনোয়ার পরিবারের সদস্য মেনে ব্যবসা পরিচালনা করে। আনোয়ার গ্রুপ প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্যবসায়ীদের বিশ্বস্ততা অর্জন করেছে, ভবিষ্যতেও বিশ্বস্ততা বজায় রাখবে।
পরে অতিথিবৃন্দ বছরের সেরা বিক্রেতা আড়াই হাজার  উপজেলার জাঙ্গালিয়ার জিল্লুর এন্ড ব্রাদার্স কে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেকমানি, সেরা দ্বিতীয় বিক্রেতা নরসিংদী সদর উপজেলার বাবুরহাটের হিমেল ট্রেডার্স কে দুই ভরি ও তৃতীয় বিক্রেতা হিসেবে সুলতানসাদির ইউসুফ ট্রেডার্স কে দেড় ভরি স্বর্নলংকার পুরষ্কার প্রদান করেন।
এসময় আনোয়ার গ্রুপের সকল ডিলার ও স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ