শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিবপুরে প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার / ৬২৯ বার
আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

215

নরসিংদীর শিবপুর উপজেলার “শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল” এর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার আশ্রাফপুরে প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সাবিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ৭০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতর করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর পৌরসভার কমিশনার লুৎফুননাহার লতা, সহকারী শিক্ষক ছাবিকুন্নাহার রিমি, তানিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, মনিকা সুত্রধর, ফাতেমা বেগম, আশরাফুল আলম খান, বিল্লাল হোসেন ভুঁইয়া, অভিভাবক সদস্য ডা: আফতাব উদ্দিন শেখ, সাংবাদিক শেখ মোঃ ইলিয়াছ হায়দার প্রমুখ। শীতবস্ত্র বিতরণ পূর্বে ইউএনও শাহ মো: সজীব বলেন, প্রতিবন্ধীরাও দেশের সম্পদ। যদি তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা যায়। তারাও কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। ফলে প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা (অভিবাবকরা) প্রতিবন্ধী সন্তানদের ঘরে সীমাবদ্ধ না রেখে স্কুলে নিয়ে আসবেন। আমি আপনাদের পাশে আছি। এই প্রতিবন্ধী স্কুলের কল্যাণে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ