শিরোনাম :
অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে…..
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নরসিংদীতে নিপা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে উদ্যোগ নেওয়া দরকার

স্টাফ রিপোর্টার / ৬২৫ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

171

শীত এলেই খেজুর রস খাওয়ার ধুম পড়ে যায়। গ্রামে-গঞ্জে উৎসব মুখর পরিবেশেই খাওয়া হয় খেজুরের কাঁচা রস। প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে আক্রমণের ঝুঁকি বাড়ছে। দেশে নিপা আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার ৭০ শতাংশের বেশি। এ কারণে সারা দেশে খেজুরের কাঁচা রস বিক্রিতে মৌখিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সম্প্রতি দেশে সন্দেহভাজন নিপা ভাইরাস জণিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আফজাল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার বাঘা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
এ ঘটনার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একাধিক টিম জেলায় জেলায় ভিজিট করছে। সর্তক থাকতে দিয়েছেন নানা নির্দেশনা। এর ফলশ্রুতিতে কাঁচা খেজুর রস বিক্রেতাদের দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
জানা যায় নিপা ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে। এরই মধ্যে খেজুর রস বিক্রিতে অস্থায়ী মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করে অভিযান চালানো হচ্ছে। কাঁচা রস কেউ বিক্রি করলেই তার রস ধ্বংস করা হচ্ছে। নরসিংদীতেও নিপা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এ ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন অভিজ্ঞ মহল।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ