শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় নরসিংদী জেলা প্রশাসনের কঠোর অভিযান*

স্টাফ রিপোর্টার / ৫৭৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

113

আজ ১১ জানুয়ারি ২০২৪ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলমের নির্দেশে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান কর্তৃক নরসিংদী জেলার পলাশ উপজেলার ফুলবাড়িয়ায় অবস্থিত ‘জিন ওয়ান স্টোরেজ লিমিটেড’ নামক একটি বৃহৎ ব্যাটারি কারখানায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৪, ৬ক, ৯ ও ১২ ধারা লঙ্ঘন করে কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণ করায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
এসময় পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, পরিবেশ অধিদপ্তর, নরসিংদী এর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জিন ওয়ান স্টোরেজ লিমিটেড এর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত নিম্নমানের ইটিপি এবং এটিপি ব্যতিরেকে ব্যাটারি উৎপাদন করে পরিবেশ দূষণ করার অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের এই উদ্যোগ বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীনে পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উত্পাদন, বিক্রয় ইত্যাদির উপর বাধা-নিষেধ, অতিরিক্ত পরিবেশ দুষক নির্গমন এবং পরিবেশগত ছাড়পত্র সংক্রান্ত অভিযোগে উক্ত কারখানাটি বন্ধ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ