শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

হরতাল সমর্থনে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ১০৯৩ বার
আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

187

নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনে জনমত তৈরিসহ ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
(আজ) গতকাল শনিবার (৬জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী শহরের গাবতলি এলাকায় জেলা ও শহর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা মহিলা দলের সভাপতি এড. উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, শহর যুবদলের সভাপতি আলমগীর হোসেন, শহর যুবদলের সহ-সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, যে কোন মূল্যে ৭ জানুয়ারির এক তরফা নির্বাচন বন্ধ করা হবে। নির্বাচন বন্ধ ও সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। সকল আন্দোলন সফল করার লক্ষ্যে রাজপথে থেকে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ