শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নরসিংদীর ৫ আসনের ৬৪৪ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

স্টাফ রিপোর্টার / ৬৫৫ বার
আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

184

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর ৫ আসনে শান্তি পূর্ন ভোট গ্রহণের লক্ষ্যে ৬৪৪ প্রতিটি কেন্দ্রে শনিবার(৬ জানুয়ারি)সকাল থেকে বিকেল পর্যন্ত ৫টি আসনের নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
প্রতিটি নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার পুলিশ আনসার সদস্যরা। দূর্গম চর অঞ্চলে ভ্যালট শনিবার বিতরণ করা হলেও বাকি গুলোতে রোববার সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।


জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৬৪৪টি। এসব কেন্দ্রে ৬৪৪ জন প্রিজাইডিং অফিসার,ভোট কক্ষ ৩৮৩৬ টি, পুরুষ ভোটার ৯৩২১৪৫, নারী ৯০০১৪৭, হিজরা ২৭ জন মোট ভোটার ১৮৩২৩১৯ জন। পাশাপাশি ৩৮ জন নির্বাহী হাকিমের দ্বায়িত্ব পালন করবেন। বিজিবি, সেনাবাহিনী ১৫ প্লাটুন, রাব ১৫ প্লাটুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলার ৫টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ