শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

নরসিংদীতে সিগারেট খাওয়ার ম্যাচ চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে যুবকের কব্জি কেটে দিয়েছে সন্ত্রাসীরা

মাইনউদ্দিন সরকার / ৭৬১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

162

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে সামান্য কথা কাটাকাটির জেরে একজনের হাতের কব্জী কেটে দিয়েছে সন্ত্রাসীরা। জানা যায় গতকাল বুধবার (৫ জুলাই) বিকেলে ডাঙ্গা বাজারের পাশে সিগারেট খাওয়ার জন্য ম্যাচ চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় আরিফ ও শফিকুল ইসলাম নামে দুজনের। এই কথা কাটাকাটি করার সময় আরিফ শফিককে শায়েস্তা করার হুমকি দেয়। এরই জের ধরে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে হারুন নামে একজন শফিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ডাঙ্গা বাজারের পার্শ্ববর্তী জমিদার বাড়ীতে। সেখানে যাওয়ার পর পূর্ব থেকে উৎ পেতে থাকা আরিফ,লিটন, কাইয়ুম চাপাতি দিয়ে কুপাতে থাকে। চাপাতির কোপে শফিকুলের দু’হাতের কব্জি কেটে যায়। পরে তার ডাক – চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর জখমের কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন। আহত শফিকুল ইসলাম ডাঙ্গা গ্রামের মুফিদ আলীর ছেলে। শফিকুলের বাবা মুফিদ আলী বলেন, শুনেছিলাম গতকাল কামাল মেম্বারের শালা আরিফের সাথে আমার ছেলের কথা কাটাকাটি হয়েছিলো। এরই জের ধরে আজ সকালে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে উকিলের বাড়ির পাশে নির্জন স্থানে কুপিয়ে দুহাতের কব্জি কেটে ফেলে। এক হাতের কব্জি পুরো আলগা হয়ে গেছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছে। কামাল মেম্বার স্থানীয় প্রভাবশালী ও ডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই এর বিশ্বস্থ হাতিয়ার হিসেবে পরিচিত। সে সুবাদে তার শালা আরিফ সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান, ডাঙা বাজার একজনের কব্জি কেটে ফেলেছে বল শুনেছি। বিষয়টি জানার জন্য আমাদের লোক পাঠিয়েছি। তবে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ