শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

যারা বলে খেলা হবে আমি বলি উন্নয়ন হবে- এমপি হিরো

স্টাফ রিপোর্টার / ৯৭৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

299

উন্নয়নের উপর দাঁড়িয়ে যারা বলে খেলা হবে আমি বলি উন্নয়ন হবে। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।
রবিবার (২৪ ডিসেম্বর) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা শেষে বিকেলে নাসির উদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান বলেন খেলা হবে। তিনি কি বুঝাতে চান? তিনি কি শেখ হাসিনার সাথে খেলবেন নাকি উন্নয়নকে বাঁধা গ্রস্ত করতে খেলবেন? এতবড় সাহস তিনি কিভাবে দেখান। এতদিন দলের নাম ব্যবহার করে দলের প্রার্থীর বিরুদ্ধে আপনি এখন খেলতে চান। আপনি নৌকা প্রতীককে চ্যালেঞ্জ করেন। আপনার মনে রাখা উচিত নৌকা শুধু নির্বাচনী প্রতীক নয়, নৌকা একটি দেশ সৃষ্টির প্রতীক। তাই আমি বলবো আপনি এখন দলের কেও না। আপনি শেখ হাসিনার নির্দেশ কে অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, দলের বিরোধিতা করছেন। স্বাধীনতা বিরোধী চক্রদের সাথে হাত মিলিয়ে আপনি খেলতে চান? শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করতে চান? আপনি শেখ হাসিনার কোন উন্নয়নকে অস্বীকার করতে চান। আমরা প্রস্তুত আছি আপনার সাথে খেলতে। যারা পরিবর্তনের নামে উন্নয়নকে বাঁধা গ্রস্ত করতে চায় তাদেরকে চিহ্নিত করে আগামী ৭ তারিখ ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিয়ে আবারও নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করুন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ফ্লোরিডা শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ূব খান মন্টু, শহর যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সদস্য ব্যারিস্টার মোঃ আদনান সরকার, গণ আজাদী লীগের যুগ্ম মহাসচিব মোঃ সরওয়ার হোসাইন প্রমুখ। এছাড়াও ইউপি সদস্যগণ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ